Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বারিতে সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

admin • 15 Jan 2025, 10:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বারিতে সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

পরিবর্তিত সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একটি কর্মশালা ও সংলাপের আয়োজন করা হয়েছে। এটি আয়োজন করে যৌথভাবে SACMID এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

 

আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে ৩ ঘন্টাব্যাপী কর্মশালাটি চলমান ছিল।

 

ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় SOUTH ASIA CENTER FOR MEDIA IN DEVELOPMENT (SACMID) এর ‘জার্নালিজম অফ দ্যা ফিউচার’ প্রজেক্টের আওতায় ‘Sustainable Journalism Journey Towards the Future’ শীর্ষক এই কর্মশালা আয়োজিত হয়।

 

ওয়ার্কশপে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করে SACMID এর উপ-পরিচালক সৈয়দ কামরুল হাসান বলেন, ধীরে ধীরে গণমাধ্যমের চাহিদা, পরিসর ও ব্যবহারকারী বাড়ছে। ফলে দরকার হয়ে পড়েছে নতুন নতুন জ্ঞান, নতুন নতুন অভিজ্ঞতা। সরকারের একার পক্ষে সকলকে এই জ্ঞান, প্রশিক্ষণ দেয়া সম্ভব না। এজন্য কিছু বেসরকারি সংগঠন সরকারের এই প্রচেষ্টাকে সাপোর্ট দিচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করছি। এতে যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকগণ হয়ে উঠবেন

 

কর্মশালার অন্যতম সমন্বয়কারী ও বিভাগের সহকারী অধ্যাপক সোমা দেব বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা ফিল্ড ওয়ার্কভিত্তিক পড়াশোনার দিকে গিয়েছি। কর্মজীবনে জড়তা ভেঙে দেওয়ার জন্য প্র‍্যাকটিক্যালি বিভিন্ন কাজ করছে তারা। ফলে ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে অনবদ্য সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এ ছাড়াও তিনি শিক্ষার্থী একাডেমিক যেকোনো সংকট, উত্তরণের উপায় ও তাদের আকাঙ্ক্ষা শিক্ষকদের সাথে পরামর্শের আহ্বান জানান।

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান বলেন, আমাদের সাসটেইনেবল জার্নালিজমের চিন্তা করতে হলে কোয়ালিটি জার্নালিজমের চিন্তা করতে হবে। কোয়ালিটি জার্নালিজম আসবে কোয়ালিটিফুল জার্নালিস্ট উৎপাদনের মাধ্যমে। ফলে, বিশ্ববিদ্যালয়গুলোতে কোয়ালিটি জার্নালিস্ট তৈরির মতো কারিকুলাম তৈরি করতে হবে এবং সৃজনশীলতার সাথে তা বাস্তবায়ন করতে হবে।

 

বর্তমান সময়ের মিডিয়ার সমালোচনা করে সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, চলমান সময়ের জার্নালিজমের সংকটকে সংলাপের মাধ্যমে বের করে আনতে হবে। এরপর তা সমাধান করলেই জার্নালিজমে পরিবর্তন করা সম্ভব। আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা বলে সাংবাদিকতার মূল পরিবর্তন ঘটেছে প্রযুক্তিগত ও মালিকানার। মালিকানার সংকটকে সাংবাদিকতার সংকটে পরিণত করেছে। একটা মিডিয়ার কোয়ালিটি মালিক না হলে কোয়ালিটি জার্নালিজম সম্ভব নয়। আমার মতে দেশের লিডিং গণমাধ্যমের মালিকানা নিয়ে ব্যপক পড়াশোনা হওয়া উচিত। কারণ, মালিকপক্ষের সদিচ্ছা ছাড়া সংবাদকর্মীদের জন্য ওয়েজবোর্ড মেইনটেইন যেমন কঠিন, গুণগত সাংবাদিকতা তো আরো কঠিন।

তিনি বলেন, দেশের মিডিয়াগুলোর মালিকপক্ষের একটা অংশের কাজ তাদের অবৈধ ব্যবসার সুবিধার জন্য গণমাধ্যমকে ব্যবহার করা। আমাদের মিডিয়া হাউজগুলো একরকম পাকে পড়েছে। ফলে, শিক্ষার্থীদের একাডেমিক জায়গায় কোয়ালিটিফুল করে তুললেও সাংবাদিকতায় আশানুরূপ সফলতা আসছে না। এ সংকট কাটিয়ে তুলতে মিডিয়ার একাডেমিক অঙ্গনের বুদ্ধিজীবী, মিডিয়াকর্মী, বর্তমান শিক্ষার্থী ও মালিকপক্ষসহ সকলকে কাজ করে যেতে হবে।

 

বিভাগের কর্মশালায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এবং বিভাগের অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেন।

মুনান/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।