Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বাকৃবিতে ট্রেনে কাটা প‌ড়ল গ‌বেষণার ২২টি উন্নত জাতের ভেড়া

admin • 02 Aug 2025, 12:09 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাকৃবিতে ট্রেনে কাটা প‌ড়ল গ‌বেষণার ২২টি উন্নত জাতের ভেড়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কা‌জের জন্য ব্যবহার করা হচ্ছিল। প্রতিটি ভেড়ার বাজারমূল্য ৩০ থেকে ৬০ হাজার টাকা।

 

গবেষণার কাজে ব্যবহৃত এই ভেড়াগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইসায়মীন বারি।

 

শুক্রবার (১ আগস্ট) দুপুরের দি‌কে বাকৃবির ভেটেরিনারি ‌টি‌চিং হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই তথ‌্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান।

 

বাকৃ‌বির ভে‌টে‌রিনা‌রি অনুষ‌দের ডিন অধ‌্যাপক ড মো বাহানুর রহমান জানান, ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত রাখাল দুপু‌রের দি‌কে রেললাইন-সংলগ্ন এলাকায় নিয়ে যান। এ সময় ট্রেনের শব্দ শু‌নে অসাবধানতাবশত ভেড়াগুলো হঠাৎ করে রেললাইনের উপর উঠে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। ফলে ঘটনাস্থলেই ভেড়াগুলো মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।