গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরু হবে আগামী ৩ নভেম্বর।
বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন ও পাঠদান আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে। শিক্ষার্থীবৃন্দকে পাঠদানের রুটিন ও এই সংক্রান্ত অন্যান্য বিষয়ের জন্য স্ব-স্ব বিভাগে যোগাযোগ করতে বলা যাচ্ছে।
ওছাড়াও একই পত্রে সংশ্লিষ্ট সবার অবগতি ও বিভাগসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়।





