জেলার খবর
জাতীয়
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও তিন মরদেহ উদ্ধার
admin
• 21 Aug 2022, 09:01 AM
• পঠিত 3 বার
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে মহেশখালী চ্যানেল থেকে মরদেহগুলো কোর্স্ট গার্ডের সদস্যরা উদ্ধার করে। শুক্রবার বিকেলে ট্রলারটি বঙ্গোপসাগরে ডুবে যায়।
এ নিয়ে নিখোঁজ ৮ জনের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। তারা হলেন: মোহাম্মদ আবছার, হোসেন আহমদ ও আজিজুল হক। এদের মধ্যে হোসেন ও আবছারের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকায়। আর আজিজুলের বাড়ি খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ায়।
কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার গত শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায়। এতে ১৯ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজন অন্য ট্রলারে চড়ে তীরে ফেরেন। আর নিখোঁজ হন ৮ জন। তাদের মধ্যে গতকাল শনিবার দুজন ও আজ রোববার সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো তিনজন নিখোঁজ রয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





