Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বঙ্গমাতা দেশকে সন্তানের মতন ভালবাসতেন : জয়

admin • 08 Aug 2023, 07:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বঙ্গমাতা দেশকে সন্তানের মতন ভালবাসতেন : জয়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের ছায়া হয়ে থাকা সবচেয়ে আপনজন। এই দেশকে তিনি সন্তানের মতন ভালবাসতেন৷

মঙ্গলবার (৮ আগষ্ট) বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সামনে বৃক্ষরোপণ করে সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

এর আগে বাদ আসর শহীদ জিয়াউর রহমান হল মসজিদে বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে নাসিম আহমেদ জয় বলেন, বঙ্গমাতার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের মায়েদের, বোনেদের বঙ্গমাতার মতন মহীয়সী মানুষকে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, আজকে এই মহীয়সী নারীর জন্মদিনে ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।

এসময় বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।