Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

প্রশাসনের পদত্যাগের দাবিতে আইইআর পরিচালকের কক্ষে তালা

admin • 22 Oct 2024, 04:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রশাসনের পদত্যাগের দাবিতে আইইআর পরিচালকের কক্ষে তালা
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (রাবি) অধিভুক্ত শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা স্কুলে তালা ঝুলিয়ে পরিচালক আক্তার বানুর পদত্যাগ দাবি করেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে তারা স্কুল গেটের সামনে অবস্থান নিতে থাকে এবং তালা ঝুলিয়ে দেয়।পরবর্তীতে তারা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক আক্তার বানু ভিতরে থাকা অবস্থায় কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীদের দাবি, ৭ হাজার টাকা দিয়ে কলেজে ভর্তি করানো হয়। কিন্তু ভর্তির পর তিন মাস পেরিয়ে গেলেও কোনো ক্লাস নেওয়া হয়নি। এছাড়া রেজিস্ট্রেশন চলাকালীন সময়ে স্কুল প্রশাসন রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে ব্যর্থ হয়। প্রশাসনে থাকার ক্ষমতা তাদের নেই। তাদের পদত্যাগ করতে হবে।
আইইআরের পরিচালক আক্তার বানু বলেন, আমি ১০ সেপ্টেম্বর পরিচালক হিসেবে যোগদান করেছি। যোগদানের পর জানতে পারি, আগের কমিটি কলেজ খোলার প্রক্রিয়া অনুসরণ করেনি যার কারনে এই জটিলতার সৃষ্টি হয়েছে এবং ওইসময় রাজশাহী শিক্ষা বোর্ড এর থেকেও ক্যাম্পাস পরিদর্শনে কেউ আসেনি।
আমি বোর্ড চেয়ারম্যানের কাছে সাহায্য চাইছিলাম কিন্তু তিনি সমস্যা সমাধানে আমাকে সহযোগিতা করেননি। তবে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি। অতি দ্রুত এর সমাধান হবে। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইইআর বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে পরিচালক আকতার বানুকে সংযত পরিস্থিতি থেকে উদ্ধার করেন। মুনান হাওলাদার রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।