Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের নির্মান কাজ চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

admin • 29 Jul 2023, 10:58 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের নির্মান কাজ চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্প শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনিস্টিউটের আটকে থাকা নির্মান কাজ চালু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বেরোবি গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান।

রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি শেষে সমাবেশে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে রংপুরে স্বাগতম। আপনি আমাদের অবিভাবক আমাদের মা। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে কিছু দাবি জানাতে চাই। আমাদের ক্যাম্পাসে আপনার নামে মেয়েদের হল নির্মান কাজ ও ড.ওয়াজেদ রিসার্চ ইনিস্টিটিউটের নির্মান কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এগুলো চালু হতে আপনার হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া আরও ছেলে ও মেয়ে হল বাড়ানোর দাবি জানাচ্ছি।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগের জেলাগুলো থেকে আসা নেতৃবৃন্দ, বেরোবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বেরোবি শিক্ষার্থীরা।

এ সময় বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক কমলেশ চন্দ্র রায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশের অন্যান্য জায়গার মতো রংপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো দরকার। আগামী ২রা আগস্ট রংপুরে প্রধানমন্ত্রীর জনসমাবেশ কে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে আসতেছেন। সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে আমরা প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিবো।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে বঙ্গবন্ধু পরিষদের বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রংপুর বিভাগের আট জেলার রঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু পরিষদের নেতারা বলেন রংপুর বিভাগের মানুষেরা এখনো পিছিয়ে আছে। এ পিছিয়ে পরা জনগোষ্ঠিকে এগিয়ে নিতে রংপুরে বিশেষ নজর দিতে হবে। রংপুরে কলকারখানা ও কর্মসংস্থান তৈরি করতে হবে। কলকারখানা ও বড় বড় প্রতিষ্ঠান তৈরিতে স্বল্প সুদে ঋণ দিতে হবে। বন্ধ থাকা পাটকল ও চিনি কল গুলো খোলার ব্যবস্থা করতে হবে।

এছাড়াও নেতৃবৃন্দরা আরও বলেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় রংপুরে যে উন্নয়ন হয়েছে তা অন্য কেউ কখনো করেনি। রংপুরবাসীর উন্নয়নের জন্য হলেও তাকে আবারো দরকার। তা না হলে উন্নয়নের যাত্রা স্থমিত হয়ে যাবে,দেশে নৈরাজ্য তৈরি হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।