Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

admin • 26 Oct 2024, 06:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রকাশ্যে এলো জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।

 

এতে সভাপতি হিসেবে আছেন মো. ইকবাল হোসেন শিকদার; তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ সেশনের (১১তম ব্যাচ) শিক্ষার্থী। আর সেক্রেটারি হিসেবে মো. আসাদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের (১২তম ব্যাচ) শিক্ষার্থী।

 

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন-অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক মো. শাওন সরদার, দাওয়াহ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাঈন উদ্দিন, স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা মোহাম্মদ জাহেদ এবং আইন সম্পাদক হয়েছেন মো. সোহাগ আহমেদ।

 

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে প্রকাশ্যে আসেন ইকবাল হোসেন শিকদার ও আসাদুল ইসলাম এবং একই দিন প্রচার সম্পাদক হিসেবে প্রকাশিত হয় মো. ইব্রাহিম আলীর নাম। ইব্রাহিম আলী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের (১৪তম ব্যাচ) শিক্ষার্থী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।