Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

পঞ্চগড়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেলেন তনবিরুজ্জামান রুবেল

admin • 01 Apr 2026, 10:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেলেন তনবিরুজ্জামান রুবেল

পঞ্চগড়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ জেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেলেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেল।

 

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় শহরের বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিসের আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ এবং দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

 

তনবিরুজ্জামান রুবেল একজন বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে কাজ করে আসছেন। কর্মজীবনের শুরুতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বনিকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা সমৃদ্ধ করেন।

 

বর্তমানে তিনি নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষাক্ষেত্রে তার ধারাবাহিক সাফল্য ও শ্রেণিকক্ষে দক্ষ পাঠদানের স্বীকৃতিস্বরূপ গত ১৭ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহে পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।