Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

ধর্ষণের বিচার চাইতে থানায় গিয়ে মার খেলেন বাবা

admin • 21 Aug 2022, 08:18 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয়ে শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়া বাবাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় থানার এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।   মারধরের শিকার ওই ব্যক্তির বাড়ি শিবালয় উপজেলায়। তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।     শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী এসব তথ্য গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিবালয়ের রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ভাই রজ্জব ৫ বছর বয়সী এক শিশুকে ধষর্ণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে থানায় মামলা করতে পারেননি।       সপ্তাহখানেক আগে শিবালয় থানায় মামলা করেন তিনি। শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন পুলিশের এই কর্মকর্তা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।       পুলিশ কর্মকর্তা নুরজাহান লাবনী বলেন, ‘মারধরের ঘটনায় এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। শিশুটির বাবার করা মামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।