Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

দীর্ঘ অপেক্ষার অবসান,রাবি সমাবর্তনের তারিখ ঘোষণা

admin • 13 Jan 2025, 08:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দীর্ঘ অপেক্ষার অবসান,রাবি সমাবর্তনের তারিখ ঘোষণা

পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন। আগামী (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

আজ (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

 

বিবৃতিতে আরো বলা হয়, এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী সমাবর্তনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এবং অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।

 

সমাবর্তনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের (২০১৪–১৫) বর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম বলেন, “একজন স্নাতকধারীর সবচেয়ে বড় অর্জন হচ্ছে সমাবর্তনের দিনে তার এই চার-পাঁচ বছরের ক্যাম্পাস জীবনের স্মৃতি, গর্ব, এবং অভিজ্ঞতাকে কালো গাউনে রূপান্তরিত করা। অবশেষে আমি সেই মাহেন্দ্রক্ষণে নিজেকে শামিল করতে যাচ্ছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বাবা-মায়ের কঠোর পরিশ্রমের ফল হিসেবে তাদের এই দিনটি উৎসর্গ করতে পারব বলে আমি অশ্রুসিক্ত। বন্ধুবান্ধব, সহপাঠী ও সিনিয়রদের সঙ্গে একসাথে এই মুহূর্তটি উদযাপন করতে মুখিয়ে আছি।”

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব তার ফেসবুক পোস্টে জানান, “রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন আয়োজন করতে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আমরা এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়।

মুনান/

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।