Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

দাবি আদায়ে "মুলা বিতরণ" কর্মসূচি জবি শিক্ষার্থীদের

admin • 10 Nov 2024, 08:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দাবি আদায়ে "মুলা বিতরণ" কর্মসূচি জবি শিক্ষার্থীদের

ইউজিসি-র বৈষম্য নীতি এবং জবি প্রশাসনের উদাসীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মুলা বিতরণ কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

 

রবিবার (১০ নভেম্বর ) দুপুর ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বর থেকে মিছিল নিয়ে কাঁঠালতলা হয়ে শহিদ মিনারে এসে সবাই একত্রিত হয়।

 

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেয়, "ক্যাম্পাস না মুলা? মুলা মুলা" আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম " বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘এই কর্মসূচিটি আমাদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ।

 

রূপক অর্থে আজকের এই বিক্ষোভ মিছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি বিষয়ে নিয়ে আমাদের সঙ্গে টালবাহানা করছে। আমরা আগামীকাল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করব।’

 

প্রসঙ্গত ,গত ৪ নভেম্বর থেকে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ০৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দ্বায়িত্ব অর্পণ করতে হবে।

 

শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে। অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।