Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার

admin • 07 Jan 2025, 04:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার

রাজধানীর ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের এই উদ্যোগ।

 

এর আগে সকালে কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে মহাখালী- আমতলী সড়ক প্রদক্ষিণ করে আবারো মূল ফটকের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তিতুমীর বিশ্ববিদ্যালয় নামে ভেতরে ও বাইরে আগের নাম ফলকের উপরে ব্যানার টাঙ্গিয়ে দেন আন্দোলনকারীরা।

 

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিয়েছে। যা তিতুমীর কলেজে মানে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 

দীর্ঘদিন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি করে আসছে শিক্ষার্থীরা। সর্বশেষ গত শনিবার আজকের দিনের জন্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে এবং তিতুমীর কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।