Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

ডেসকোর অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

admin • 10 Jun 2023, 08:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডেসকোর অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এ জন্য দুষ্কৃতকারীদের দায়ী করে কোম্পানি।

শনিবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ দুষ্কৃতকারীরা হ্যাক করেছে। বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম উক্ত পেজটি পুনরুদ্ধারে কাজ করছে।

পেজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত উক্ত পেজে কোন ম্যাসেজ আদান-প্রদান থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করে আসলাম উদ্দিন বর্তমানে ওই পেজের যেকোনো পোস্ট এড়িয়ে চলতে পরামর্শদেন গ্রাহকদের।

পেজটি উদ্ধারের পর সবাইকে অবহিত করা হবে বলে ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।