Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবির পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নাঈম-তানিম

admin • 18 Dec 2024, 07:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবির পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নাঈম-তানিম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী মো. নাঈম খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এস. এম. তানিম হাসান। এছাড়া সহ-সভাপতি হিসেবে নাঈমুর রহমান নাঈমকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

গত রোববার (১৫ ডিসেম্বর) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার কেন্দ্রীয় এক সিদ্ধান্তে এ বিষয়টি গৃহীত হয় এবং ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের দায়িত্ব দেওয়া হয় তাদের।

 

এরই ধারাবাহিকতায়, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তারা ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ একটি কমিটির তালিকা প্রকাশ করেন যেখানে সহ-সভাপতি হিসেবে ২৫ জন, যুগ্ম সম্পাদক হিসেবে ২৫ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ৩০ জনের নাম ঘোষনা করা হয়েছে। 

 

এছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন কোষাধ্যক্ষ হাসিব বিন আব্দুল হাই, দপ্তর সম্পাদক এইচ.এম. অভি, উপ-দপ্তর সম্পাদক নুসরাত জাহানদ প্রচার সম্পাদক মাহফুজা মাহজাবিন মীম, উপ-প্রচার সম্পাদক মোছাঃ অলিভা খাতুন, প্রেস ও মিডিয়াবিষয়ক সম্পাদক মোঃ নিশান খান, উপ-প্রেস ও মিডিয়াবিষয়ক সম্পাদক অভিক আশরাফ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ, উপ-অনুষ্ঠানবিষয়ক সম্পাদক ধ্রুব দেব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মেহেরাব হাসান সিদ্দিকী, উপ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক তৌফিক ইলাহি, যোগাযোগবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, উপ-যোগাযোগবিষয়ক সম্পাদক তাহসিনা ইসলাম, ছাত্রবৃত্তি সম্পাদক(ছাত্র) কনক কুমার পোদ্দার , ছাত্রবৃত্তি সম্পাদক(ছাত্রী) সুমাইয়া সুলতানা, নারী বিষয়ক সম্পাদক তাহিয়া আফরোজ, প্রকাশনা সম্পাদক মোঃ ইখলাস।

 

এছাড়া অভ্যর্থনাবিষয়ক সম্পাদক সুমাইয়া সানজিদা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাহবুব দ্বীপ, উপ প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রিফাত, উচ্চশিক্ষাবিষয়ক সম্পাদক অনন্যা রহমান, উপ-উচ্চশিক্ষাবিষয়ক সম্পাদক ফাওজিয়া তাসনিম, ক্যারিয়ারবিষয়ক সম্পাদক সাদিয়া নওরীন শ্রুতি, উপ-ক্যারিয়ারবিষয়ক সম্পাদক খন্দকার মুবাশশিরা তাবাসসুম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সাদমান মাহমুদ শিহাব, উপ-সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এস এম সাজিদ রহমান, পরিবেশবিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক অনন্যা ঘোষ, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মোঃ সাব্বির রহমান, উপ-স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক রোকসানা। 

 

নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী মো. নাঈম খন্দকার (সভাপতি) বলেন, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি আগামী দিনে প্রতিশ্রুতিশীল জায়গা সুনিশ্চিত এর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণার্থে সকল সিদ্ধান্ত সকলের মতামতের ভিত্তিতে নেবে। আমি আশাবাদী সে লক্ষ্যে চলাটা সুন্দর আগামীর পথে নেবে আমাদের।

 

ইংরেজি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এস. এম. তানিম হাসান (সাধারণ সম্পাদক) বলেন, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার এ সুযোগ আমাকে নতুন উৎসাহ ও দায়বদ্ধতা দিচ্ছে। সকলের সহযোগিতায় সমিতির উন্নয়ন ও ঐক্য আরো দৃঢ় হবে বলে আমি আশাবাদী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।