জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ সেশনে (৫৪ তম আবর্তন) ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে।
বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি বাতিলজনিত শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১৭ ফেব্রুয়ারি।
সোহাগ/মিরর





