Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sohag Shah • 13 Jul 2025, 12:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবিতে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) এর ৩ দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর বার্তা প্রেরক নাফিউল আলম অয়ন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ জুলাই শনিবার যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী রেডক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৫ শেষ হয়েছে। যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) এর সভাপতিত্বে আজ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনার্থী স্বেচ্ছাসেবকদের হাতে সনদ পত্র তুলে দেওয়া হয়।

ক্যাম্পাসে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। যুব রেড ক্রিসেন্ট সদর দপ্তর পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক- যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ মোহাম্মদ মেহেদী হাসান, প্রোগ্রাম অফিসার- ডিসিআরএম বিভাগ মোহাম্মদ মমিনুল হক, ইউথ ডেভেলপমেন্ট অফিসার দিদারুল আলম রাফি, সিনিয়র যুব সদস্য মোহাম্মদ বায়েজিদ চৌধুরী এবং আরসিওয়াই-জাবি যুব প্রধান নাফিউল আলম অয়ন।

সমাপনী অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) বলেন, ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকরা যেন আরো উন্নততর প্রশিক্ষণ পেতে পারে সে বিষয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রস রেডক্রিসেন্টের সহযোগিতা কামনা করছি। আমি আশা করছি, বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোন দূর্যোগে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ্য, গত ১০-১২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।