Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের সম্মিলিত ইফতার আয়োজন

Sohag Shah • 17 Mar 2025, 03:41 AM • পঠিত 4 বার
শেয়ার করুন:
জাবিতে নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের সম্মিলিত ইফতার আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সকল ছাত্রী হলগুলোর সম্মিলিতভাবে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

জাবি শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়। তাই নারীদের সম্মান দিতে, যোগ্য মর্যাদা সবার আগে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানেও নারীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সমাজে নারীদের নারীর ক্ষমতায়ন ও সমতায়ন নিশ্চিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের সম্মানার্থে আমরা ইফতারের আয়োজন করেছি। সব হলের নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।