Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ইউআইইউ (UIU)'র শিক্ষার্থীসহ ৩ জন আটক

Sohag Shah • 06 Sep 2025, 01:08 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ইউআইইউ (UIU)'র শিক্ষার্থীসহ ৩ জন আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিত্যক্ত সুইমিংপুল এলাকায় গাঁজা সেবনকালে তিন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। আটককৃত শিক্ষার্থীদের মধ্যে দু'জন জাবির এবং একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)’র শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় প্রক্টরিয়াল টিমের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃত জাবির দু'জন শিক্ষার্থী হলেন ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী আবিদ এম নাফিদ ও নুসরাত জাহান বিনতু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেসা।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়। এ সময় সুইমিংপুল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রক্টর অফিসে নিয়ে আসার পর আটক শিক্ষার্থীরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

জাবির শিক্ষার্থীরা জানান, তাদের এক বান্ধবী ঘুরতে এসেছিল এবং পরে তারা একসঙ্গে মাদক সেবনে অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুইমিংপুল এলাকায় অভিযান চালাই। সেখানে আমরা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করি। প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে পকেট থেকে গাঁজা উদ্ধার করি।

তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাদের তিনজনের কাছেই মুচলেকা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে সকল ধরনের বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি রয়েছে।

সোহাগ/মিরর

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।