Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবি প্রেসক্লাবের তফসিল ঘোষণা; নির্বাচন আগামী ১৪ জানুয়ারি

Sohag Shah • 08 Jan 2025, 10:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবি প্রেসক্লাবের তফসিল ঘোষণা; নির্বাচন আগামী ১৪ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৭ নম্বর ধারায় বর্ণিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুসারে ২০২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি। 

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ৪ নম্বর কক্ষে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন ।

জাবি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১০ নম্বর ধারায় বর্ণিত নীতিমালা অনুসারে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী সদস্য-১ ও কার্যকরী সদস্য-২ সহ মোট ৯টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা বুধবার দুপুর ৩ টায় প্রকাশিত হয়েছে। ৯ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলবে। দুপুর ১ টায় নির্বাচনী বৈধ তালিকা প্রকাশিত হবে। পরদিন ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে। এদিন দুপুর ১ টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওইদিনই বেলা ১ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

   
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।