Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাকসুতে ছাত্রদলের প্যানেলে ভিপি শেখ সাদী, জিএস বৈশাখী

Sohag Shah • 28 Aug 2025, 06:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাকসুতে ছাত্রদলের প্যানেলে ভিপি শেখ সাদী, জিএস বৈশাখী

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেন। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মীর মশাররফ হোসেন হল শাখার সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শেখ সাদী হাসান। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের ১৩নং ছাত্রী হল শাখার সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এই প্যানেলের নাম ঘোষণা করেন।

প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ): মোঃ সাজ্জাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী): আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক: মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক: মো. আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক: মোঃ জাবের হাসান, সমাজসেবা ও মানব উন্নয়ন সম্পাদক: মোঃ তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): শাকিল সরদার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী): কাজী মৌসুমি আফরোজ, ক্রীড়া সম্পাদক: উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া সম্পাদক (নারী): মোছাঃ শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক: জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: মো. মমিনুল ইসলাম।

 

এছাড়া কার্যকরী সদস্য (নারী) হিসেবে নির্বাচিত হয়েছেন- সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরিন নিঝুম অন্যদিকে পুরুষদের মধ্যে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, হামিদুল্লাহ সালমান, মেহেদি হাসান এবং এ. এম. রাফিদুল্লাহ।

 

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, “ছাত্রদলের প্যানেল শিক্ষার্থীদের অধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। গণতান্ত্রিক চর্চা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এ প্যানেল কাজ করবে।”

 

উল্লেখ্য, প্রায় তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ছাত্রদল ছাড়াও বিভিন্ন ছাত্র ছাত্র-সংগঠনগুলো তাদের প্যানেল ঘোষণা করেছে।

  সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।