Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম

admin • 12 Mar 2024, 10:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন। আদেশটি ১৩ মার্চ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাবাদী প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার পারিবারিক কারণ দেখিয়ে জবির রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।