Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবির আন্দোলনকে কেন্দ্র করে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে অপপ্রচার

admin • 13 Nov 2024, 07:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবির আন্দোলনকে কেন্দ্র করে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে অপপ্রচার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পাঁচ দফা দাবী নিয়ে চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

 

ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে 'সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার'। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে সচিবালয়ের সামনে আসেন উপদেষ্টা নাহিদ। শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান আন্দোলনের শুরু থেকেই দিয়ে আসছিলো।

 

মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসিক হলের কাজ কচ্ছপ গতিতে করছিল। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের কাজে বিভিন্ন সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে বলে জানা যায়।

 

এছাড়া জবির পিডির বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা জানান, এই দূর্নীতিবাজ পিডিসহ জবির সকল অনিয়মের বিরুদ্ধে বলা হয়েছিলো সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক।

 

যাতে কাজে কোন অনিয়ম ও দুর্ণীতি সুযোগ না থাকে এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দ্বিতীয় ক্যাম্পাস দৃশ্যমান হয়।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রাব্বী বলেন, আমরা এই স্লোগান তো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দিয়েছি। নাহিদ ভাই বরং আমাদের সমস্যা সমাধান করতে আমাদের কাছে এসেছিলেন।  কিন্তু পালিয়ে থাকা আওয়ামী লীগ এর নেতাকর্মীরা এসব তথ্য এডিট করে ভুল ভানে উপস্থাপন করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

 

আরেক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি মূলত ১১ তারিখ (১১ নভেম্বর ২০২৪) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে গণপদযাত্রার। আমি ঘটনাস্থলে ছিলাম। এটা মূলত পলাতক স্বৈরাচারের দোসরদের অপপ্রচার। আমরা আন্দোলনের শুরু থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কটাক্ষ করে এই স্লোগান দিয়ে আসছি।

 

উপদেষ্টা নাহিদ ভাই বরং আমাদের দাবীর পক্ষে অবস্থা নিয়েছেন যা তার বক্তব্যে স্পষ্ট। জবি শিক্ষার্থীরা তাঁর আশ্বাসে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি টিমের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের তাঁর দেওয়া আলোচনা প্রস্তাবে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে সচিবালয় ছেড়েছিল। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।