Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবিতে ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

admin • 24 Jun 2024, 09:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবিতে ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে 'এ' 'বি' ও 'সি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে ২৬ জুন দুপুর ১২ টা হতে ২৮ জুন সকাল ১০ টা পর্যন্ত অনলাইনে ৫০০০ হাজার টাকা জামাদানের মাধ্যমে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২৭ জুন ২০২৪ হতে ২৮ জুন ২০২৪ তারিখ সকাল ১০ টা হতে বিকাল ০৩ টার মধ্যে সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি ফিস জমার রসিদ প্রদর্শনপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মূল নথির জন্য জমা দেওয়া রসিদ (আবেদনের কপি) সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে এসএসসি/সমমানের ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র জমাদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় https://admission.jnu.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।