Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবিতে ১৮ আগস্ট থেকে অনলাইন ক্লাস

admin • 08 Aug 2024, 07:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবিতে ১৮ আগস্ট থেকে অনলাইন ক্লাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ১৮ আগস্ট থেকে অনলাইনে চালু হবে এবং পরবর্তীতে ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রম চালু হবে। শিক্ষার্থীদের সাথে কথা বলে পরীক্ষা কবে থেকে নেওয়া হবে সেটি ঠিক করা হবে।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররাজনীতি থাকবে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।