Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি

admin • 14 Aug 2023, 06:46 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নটরডেমিয়ানস সোসাইটি ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

(১৩ আগস্ট) রোববার  এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রায়হান উর রহমান সাবাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং লিও ক্লাবের সহ সভাপতি ইয়াসির আরাফাত সবুজসহ দুই সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসময় সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টি বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন স্প্রে ব্যবহার, সচেতনতা বৃদ্ধিতে র‍্যালিসহ ক্যাম্পাস প্রাঙ্গণে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিক, কাগজ, ময়লা ইত্যাদি বস্তু অপসারণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।