Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবিতে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা

admin • 17 Nov 2025, 06:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবিতে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ। সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের এ প্যানেল ঘোষণা করা হয়।

 

প্যানেলে ভিপি পদে আছেন একেএম রাকিব, জিএস পদে খাদিজাতুল কুবরা এবং এজিএস পদে তানজিল আহমেদ। প্যানেলের সম্পাদকীয় পদে যারা রয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক  অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য দাস শ্রেষ্ঠ, আন্তর্জাতিক সম্পাদক অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।

 

নির্বাহী সদস্য: ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও আরিফুল ইসলাম আরিফ। আরেক সদস্য পরে ঘোষণা করা হবে।

 

তফসিল অনুযায়ী ভোট ২২ ডিসেম্বর, ১৭–১৮ নভেম্বর মনোনয়ন দাখিল, ১৯–২০ নভেম্বর বাছাই ও ২৩ নভেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ৯–১৯ ডিসেম্বর চলবে প্রচারণা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর, এবং ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ইনআম আহসান জবি সংবাদদাতা 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।