Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবি শিক্ষক সমিতির ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা

admin • 06 Apr 2025, 09:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবি শিক্ষক সমিতির ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা

 ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজাবাসীদের আহ্বানে সাড়া দিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। 

 

আজ রবিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দিন। গাজাবাসীদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে একটি সংহতি সমাবেশেরও ডাক দেয় শিক্ষক সমিতি।

 

একইসঙ্গে গাজার মানুষের আহ্বানে সাড়া দিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করবে জবিশিস।

 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দিন বলেন, ‘গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না।

 

শিক্ষক সমিতি আগামীকাল ‘নো ওয়ার্ক’ কর্মসূচী পালন করবে। গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়ে আমরা এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।