Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবি ছাত্রী হল ডিবেট ক্লাবের কমিটি গঠন,সভাপতি নিশি-সম্পাদক রিতা

admin • 22 Sep 2024, 04:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জবি ছাত্রী হল ডিবেট ক্লাবের কমিটি গঠন,সভাপতি নিশি-সম্পাদক রিতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বঙ্গমাতা তার্কিক পরিষদের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশিকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈমা আক্তার রিতাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন ও মডারেটর ড. বুশরা জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি নুসরাত জাহান সূচি, কে. এম নাদিয়া ফারহানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরোজ, শিউলী আক্তার, স্বর্ণা আক্তার রিয়া, সাংগঠনিক সম্পাদক রুপা আক্তার ডিউটি, দফতর সম্পাদক রিপা বানু, উপ-দফতর সম্পাদক মাছুমা আক্তার, অর্থ সম্পাদক খাদিজা আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা নেলি, কর্মশালা ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক নদীয়া আক্তার, পাঠচক্র বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা ও কার্যনির্বাহী সদস্য মণিকা আক্তার।

এ বিষয়ে জবি ছাত্রী হল ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক নাঈমা আক্তার রিতা বলেন, বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটিতে থাকতে পেরে আমি খুব আনন্দিত। একইসাথে উদ্বিগ্ন এই জন্য যে, যেকোনো সংগঠন কিংবা কাজের শুরুটা খুব চ্যালেঞ্জিং হয়। ভিত্তি তৈরিতে অনেক বেশি পরিশ্রম ও সময় দিতে হয়, অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়। আশা করছি প্রশাসনের আন্তরিক সদিচ্ছা ও কমিটির সবার সহযোগিতায় নতুন বিতার্কিক তৈরি ও বিতর্ক জগতে বঙ্গমাতা তার্কিক পরিষদের অস্তিত্ব তুলে ধরতে পারবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।