Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin • 05 Sep 2022, 07:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিকেল ইন্সটিটিউটে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৫ সেপ্টম্বর) সুইডেন পলিটেকনিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।     বিক্ষোভ থেকে অভিযুক্ত শিক্ষক মো. এজাবুর আলমের (৩৫) বিচারের দাবি জানান তারা।   এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষক মো. এজাবুর আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। তিনি এর আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ আচারণসহ কুপ্রস্তাব দিতেন। তার জন্য অনেক শিক্ষার্থী ক্যাম্পাসও ছেড়ে চলে গেছে।   সম্প্রতি এ ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেবে এবং এই শিক্ষকের উপযুক্ত বিচার হবে। যদি এ রকম কিছু না হয় তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে নামবে বলেও জানান শিক্ষার্থীরা ।   এদিকে সোমবার ( ৫ সেপ্টম্বর) তদন্ত কমিটির আহ্বায়ক ওমর ফারুক ভিকটিম ছাত্রীকি প্রমাণাদি জমা দিতে বলেছেন। ওমর ফারুক জানান, ৩১ আগস্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মিরর/ এ এ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।