Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন'র পদত্যাগ

admin • 07 Dec 2024, 11:06 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন'র পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বার্ধক্যজনিত ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ট্রেজারার।

 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, শুক্রবার (৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর আবেদনপত্র দেন উপাচার্য ড. অনুপম সেন, উপ-উপাচার্য শামীম সুলতানা এবং ট্রেজারার ড. তৌফিক সাঈদ।'

 

বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের খবর পৌঁছানোর পর বিজয় মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জিইসি সড়কে যান।'

 

জানা গেছে, এর আগে গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য,উপ–উপাচার্য এবং কোষাধ্যক্ষ।'

 

শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ভিসিসহ পুরো প্রক্টোরিয়াল বডির সবাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। সরকারের ফরমায়েশি কাজ করতে তারা এসব চেয়ারে বসে ছিলেন। আগে নানা সময় ক্যাম্পাস এক জায়গায় করার ব্যাপারে আমরা দাবি দিয়েছিলাম। কিন্তু তারা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের দাপট দেখিয়ে আমাদের কথা বাস্তবায়ন করেনি।'

 

পদত্যাগপত্রে অনুপম সেন লিখেন, ‘আমি বার্ধক্যজনিত কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে আজ ৬ ডিসেম্বর (২০২৪) হতে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

 

কাজী শামীম সুলতানা উপ–উপাচার্য পদ থেকে অব্যাহতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের মূল পদে যোগদানের আবেদন জানান পদত্যাগপত্রে। তিনি বলেন, ‘আমাকে গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম-এর উপ–উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছিল। সেই অনুযায়ী আমি আমার তৎকালীন কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে লিয়েন ছুটি নিয়ে গত ২০ মার্চ ২০২২ তারিখ পূর্বাহ্নে প্রিমিয়ার ইউনিভার্সিটি,চট্টগ্রাম–এ উপ–উপাচার্য পদে যোগদান করি। বর্তমানে আমি উক্ত পদে কর্মরত আছি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম–এর উপ–উপাচার্য পদ থেকে অব্যাহতি এবং আমার পূর্ববর্তী কর্মস্থল–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে মূল পদে যোগদানের অনুমতি প্রার্থনা করছি।’

 

প্রফেসর তৌফিক সাঈদ লিখেন, ‘ব্যক্তিগত কারণে আমি আর ট্রেজারার পদে কাজ করতে পারছি না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।