Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

‘ঘ ইউনিট’ ভর্তি পরিক্ষায় ইবি ছাত্রলীগের কর্মসূচি

admin • 04 Jun 2023, 10:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‘ঘ ইউনিট’ ভর্তি পরিক্ষায় ইবি ছাত্রলীগের কর্মসূচি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)’তে ধর্মতত্ত্ব ঘ ইউনিটের ভর্তি পরিক্ষাকে কেন্দ্র করে কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ।

রবিবার (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরিক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় ও মেইন গেইটে জয় বাংলা বাইক সেবা, ছাত্রলীগের দলীয় টেন্টে সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবক কর্নার, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ কেন্দ্ৰ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যাবস্থা রাখা হয়েছে।

প্রসঙ্গত, ইবি শাখা ছাত্রলীগ গতবারের ন্যায় এবারও নানা ভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।