Friday, 4 September 2026
শিরোনাম
সারা দেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

admin • 27 Jul 2024, 06:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  আজ শনিবার ভোরে কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় জুনেল কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে ছিলেন।

নিহত জুনেল চাকমা (৩১) দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। তিনি ইউপিডিএফ প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুবফোরাম থেকে ইউপিডিএফ’র সঙ্গে যুক্ত হন তিনি। ইউপিডিএফ’র জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপ নব্য মুখোশধারীদেরকে দায়ী করে হত্যার বিচার দাবি করেছেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, হত্যার খবর শুনে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে।

সূত্র : ইউএনবি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।