Friday, 4 September 2026
শিরোনাম
মতামত

কোচিং-বাণিজ্য গ্রাস করছে আমাদের শিক্ষাব্যবস্থা

admin • 28 Apr 2023, 10:19 AM • পঠিত 4 বার
শেয়ার করুন:
কোচিং-বাণিজ্য গ্রাস করছে আমাদের শিক্ষাব্যবস্থা

ভূয়া ঔষধ তৈরি করলে শাস্তি হয় কারণ এ ঔষধ খেলে মানুষ মারা যাবে! খাদ্যে ভেজাল করলে শাস্তি হয় কারণ ভেজাল খাদ্যে মানুষ অসুস্থ হয়। এভাবেই সব ভেজালের বিরুদ্ধে শাস্তির বিধান খাকলেও একটি বিষয় সবাই এড়িয়ে যায় সেটি হলো শিক্ষাদান। 

ভুয়া শিক্ষক পাঠদান করালে একটা গোটা জাতি ধংস হয়ে যাবে এবং যাচ্ছে……

আমাদের আশেপাশে ব্যাংঙ এর ছাতার মতো অসংখ্য অগণিত ভূয়া কোচিং সেন্টার চলছে। যেখানে অযোগ্য ,অথর্ব মানুষজন শিক্ষক সেজে গাইড দেখে ছাত্র পড়িয়ে জাতির সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। কিছুদিন আগেও আমি এমন একটি কোচিং সেন্টার এর তথ্য পেয়েছি যেখানে কলেজের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন ৩ বার উচ্চমাধ্যমিক ফেইল করা এক ভদ্রলোক।

 

বাংলা নিয়ে পড়াশোনা করা লোক গণিত করাতে দেখছি। গণনা করে দেখেছি এমন মানহীন কোচিং আমার বাড়ির আধা কিলোতে প্রায় ৩০টি। এমনকি পুরো ভাটারা থানাধীন এরিয়াতে কলেজ ছাত্রদের পড়ানোর মতো মানসম্মত কোচিং Steps (শাহাজাদপুর) ছাড়া আর একটিও নেই। আমার কাছে তথ্য আছে আমি নিশ্চিত হয়েই বলছি……

 

আমি প্রশাসনের সাথে কথা বলেছি এই ভুয়া কোচিং গুলোর বিষয়ে কিন্ত তারা বলছের এদের আটকানোর মতো সুনির্দিষ্ট কোনো আইন নেই। কিন্ত আইন করা সময়ের দাবি নইলে জাতির সাড়ে সর্বনাশ হতেই থাকবে!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।