জেলার খবর
জাতীয়
করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ বছর পর সিজারিয়ান অপারেশন চালু
admin
• 30 Aug 2022, 12:20 PM
• পঠিত 3 বার
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু দীর্ঘ১৫ বছরের অপেক্ষার পর চালু হলো প্রসূতিদের সিজারিয়ান (সিজার অপারেশন) সেকশন সেবা।
(২৮ আগষ্ট) রবিবার ডাঃ শাজিয়া আফরিন এর তত্ত্বাবধানে দরজা খুলল সিজারিয়ান অপারেশন থিয়েটারের। এদিনই এক প্রসূতি মহিলার সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। আর এতেই খুশি দূর-দূরান্ত থেকে আসা রোগীর স্বজনরা।
এ চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত হাওর অঞ্চলের মানুষজন। আনন্দে ভাসছেন হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরাও।
গতকাল সকালে সিজার অপারেশন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনকরিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ রিয়াদ শাহেদ রনি। তিনি জানান, প্রথম সিজার অপারেশন হওয়ার পর রোগী ও মা উভয়ই বর্তমানে সুস্থ রয়েছেন।
হাসপাতাল সুত্রে জানা যায়, পর্যাপ্ত মেডিকেল সরঞ্জাম না থাকায় ১৫ বছর পর্যন্ত সিজার অপারেশন স্থগিত ছিলো হাসপাতালটিতে।
ফলে করিমগঞ্জ উপজেলার অধিন সকল প্রসূতিদের সিজারিয়ান অপারেশন করতে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও উপেজলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে সেবা নিতে হয়েছে, যা এক চরম ভোগান্তির পাশাপাশি ঝুকিপূর্ণ ও ছিলো ।
অবশেষে হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তারদের উদ্যোগে এ চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত করিমগঞ্জবাসী।
মিরর/ হিমেল
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





