Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

‘ইস্পাহানীয়ান পরিবার, কুবি’ এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার ও দোয়া মাহফিল

Mamun • 27 Mar 2025, 03:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‘ইস্পাহানীয়ান পরিবার, কুবি’ এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার ও দোয়া মাহফিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   বুধবার (২৬ শে মার্চ) সন্ধ্যায় কুমিল্লার চকবাজারের মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে শারফাত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইস্পাহানীয়ান পরিবার, কুবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সজীব। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আবু সাঈদ মোঃ সালেহ, শিক্ষানবিশ আইনজীবী মোঃ মাজেদুল ইসলাম টিটুসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।   ইফতার মাহফিলের আয়োজন নিয়ে 'ইস্পাহানীয়ান পরিবার,কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এর সভাপতি শারাফাত হোসেন বলেন, আমরা পূর্বেও কুরআনের পাখিদের সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রম করেছি তবে এইবার ই প্রথম পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আমরা ইফতার ও দোয়া মাহফিল করার সৌভাগ্য অর্জন করেছি এবং যা আমাকে বিশেষভাবে আত্মতৃপ্তি দেয়। আল্লাহ চাইলে আগামীতেও আমরা সমাজের জন্য আরো কাজ করব ইনশাআল্লাহ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।