Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবির হিসাববিজ্ঞান বিভাগে নবীন-বরণ

admin • 02 Sep 2023, 02:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবির হিসাববিজ্ঞান বিভাগে নবীন-বরণ

সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ফাইল ও সিলেবাস প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।

 

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐ বিভাগটির ২১২ ও ২১৩ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গীতা পাঠ, নবীন শিক্ষার্থীদের প্রতি বিভাগের শিক্ষকদের দিক-নির্দেশনামূলক বক্তব্য, চলমান ৫টি ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান ও নবীন দুই শিক্ষার্থী নিজেদের অনুভূতি ব্যক্ত করেন অনুষ্ঠানে।

 

এদিকে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। এছাড়াও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন ও বিভাগের সকল শিক্ষকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান ঘিরে সুসজ্জিত রূপ বিভাগ প্রাঙ্গন। নবীন বরণে নবরূপে যেন সাজানো হয়েছে বিভাগটিকে। দু’অংশে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে আলোচনা সভা-পরিচয় পর্ব ও শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভাগের পক্ষ থেকে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।