যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আগামী এক বছরের জন্য নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ড. মোঃ শফিকুল ইসলামকে এ নিয়োগদান করেছেন।
শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নিয়োগ পাওয়া ব্যবস্থপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন-এর অবসায়ন ঘটিয়ে তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলামকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশ সূত্রে আরও জানা যায়, এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
এছাড়াও অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রভোষ্টের দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানায়।
এবিষয়ে হলটির নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম বলেন আমি তোমাদেরই লোক। ছাত্রদের সাথে থেকে ছাত্রদের নিয়েই আমি কাজ করি। প্রক্টরিয়াল বডির সাথে থেকে কাজ করেছি।
তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। হলের ছাত্র হিসেবে এই হলের প্রথম প্রভোস্ট আমি। আমি হলের উন্নয়নে এবং ছাত্রদের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।





