Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে হল থেকে ছাত্রকে বের করে দিলো ছাত্রলীগ

admin • 02 Apr 2023, 05:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবিতে হল থেকে ছাত্রকে বের করে দিলো ছাত্রলীগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ আবাসিক হলের ছাত্র মাহাদী হাসানকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

 

এ ঘটনায় হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।

 

রোববার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি বলা হয়, গত ৩০ মার্চ লালন শাহ হলে সংগঠিত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী আবাসিক শিক্ষার্থী মাহাদি হাসানের লিখিত অভিযোগের তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির আহ্বায়ক আবাসিক শিক্ষক প্রফেসর ড. মো. হেলাল উদ্দিন।

 

অন্য দুই সদস্য হলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও হলের আবাসিক শিক্ষক ড. পার্থ সারথি লস্কর এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শরিফুল ইসলাম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

প্রসঙ্গত, হল থেকে বের করে দেওয়ার অভিযোগে শনিবার হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী মাহাদী হাসান। এ ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থী তরুণ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ফাহিম ফয়সাল ও বাংলা বিভাগের রাজু জড়িত ছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।