Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে পদপ্রার্থী যারা

admin • 21 Jan 2023, 08:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে পদপ্রার্থী যারা

মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি নির্বাচন ২০২৩ আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থী হিসেবে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন সহ মোট ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

শনিবার (২১ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেলীনা নাসরীন এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বর্তমান দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব, দৈনিক আমাদের অর্থনীতির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বর্তমান অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান এবং দৈনিক দেশের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে, দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসান, ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান ও জাগো বুলেটিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য খলিলুর রহমান জীম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আগামী ২৩ জানুয়ারি কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, সভাপতি ও সম্পাদক পদে তিন জন করে মোট ৬ জন মনোনয়ন পত্র নিয়েছিল। গতকাল ১৮ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো তবে কেউ প্রত্যাহার করেনি। পরবর্তীতে আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে ৬ জনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করেছি। আশা করছি ২৩ তারিখে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।