Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবি ছাত্রলীগের কর্মী সভা

admin • 13 Dec 2023, 10:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবি ছাত্রলীগের কর্মী সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘কর্মী-সভা’ আয়োজনের মাধ্যমে কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ।

 

বুধবার (১৩ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এবং ৯টায় যথাক্রমে দুটি হলের (লালন শাহ্ হল ও শহীদ জিয়াউর রহমান) হল রুমে কর্মী সভার আয়োজন করে সংগঠনটি।

 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আপনারা হয়তো অনেকেই কমিটি নিয়ে চিন্তিত। পরিচয়হীন থাকা কতটা কষ্টের তা আমি খুব ভালভাবে বুঝি। আমি এবং আমার সভাপতি স্ব-শরীরে ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারীর কাছে কমিটির লিস্ট জমা দিয়ে হাত জোড় করে আকুল আবেদন করেছি যে, 'প্রিয় অভিভাবক গত সাত বছর যাবৎ আমাদের ইবিতে ছাত্রলীগের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই।

 

তিনি আরও বলেন, আমার নেতা কর্মীদের কোনো পরিচয় নেই। আপনারা সামনে জাতীয় নির্বাচনের আগেই আমাদের নেতাকর্মীদের কমিটি গঠন করে ছাত্রলীগ পরিচয় নিয়ে যেন বুক ফুলিয়ে হাঁটতে পারে সে ব্যবস্থা করে দিন।' আমি আবারও আশ্বাস দিয়ে বলতে চাই, আপনাদের কমিটির জন্য আমি আমার অবিভাবকদের কাছে অনুরোধ করবো।

 

এছাড়াও কর্মী সভায় বক্তব্য রাখেন ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সংগঠনের কর্মীরা। এর-আগে ৯ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল এবং ৫ই ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কর্মী সভার আয়োজন করা হয়।

 

প্রতিটি কর্মী-সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু তনয়া, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের নানান দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।