Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আবু সাঈদের মৃত্যু; বেরোবিতে দেয়াল টপকে পালাল ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা

admin • 16 Jul 2024, 09:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবু সাঈদের মৃত্যু; বেরোবিতে দেয়াল টপকে পালাল ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আন্দোলকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রয়েছে বেরোবি ক্যাম্পাস। এ ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা

 

এ সময় বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীমসহ রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম ভয়ে ক্যাম্পাসের পেছনের দেয়াল টপকে পালিয়েছেন। এখন পর্যন্ত ছাত্রলীগের কাউকে ক্যাম্পাস কিংবা হলে প্রবেশ করতে দেখা যায়নি।

 

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হলে ব্যাপক হামলা চালায়। বঙ্গবন্ধু হলে পার্কিং করা বেরোবি শাখা ছাত্রলীগের গাড়িসহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের কয়েকটি বাইক ভাঙচুর করেছে। প্রায় পাচ ঘণ্টা হলে বিদ্যুৎ ছিলো না। হলে বিরাজ করছে সুনশান নিরবতা।

 

আন্দোলনকারী শিক্ষর্থীরা জানায়, আমরা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে অবস্থান নিলে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।