Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আন্দোলনকারীদের দখলে রাবি, ক্যাম্পাস ত্যাগ করল ছাত্রলীগ

admin • 16 Jul 2024, 07:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আন্দোলনকারীদের দখলে রাবি, ক্যাম্পাস ত্যাগ করল ছাত্রলীগ

কোটা সংস্কার ও আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। হলের তালা ভেঙে আন্দোলন নামেন শিক্ষার্থীরা। এদিকে বঙ্গবন্ধু হলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বেলা ৩টার দিকে কোটা সংস্কারের দাবি ও ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। প্রধান ফটক দিয়ে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোনকারীরা। পরে প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এদিকে মাথায় হেলমেট ও মুখে কাপড় বাধা কিছু লোক বঙ্গবন্ধু হল গেটের তালা ভেঙে ঢুকে ৮-১০টি বাইকে আগুন দেন।

 

এ সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়েছে। তবে এই শিক্ষার্থীরা আন্দোলনকারী কিনা সনাক্ত করা যায়নি। হলের ছাদে ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সহ বেশকিছু নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। বিক্ষোভ নিয়ে প্যারিসে অবস্থান করছেন ছাত্র-ছাত্রীরা।

 

শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদ করছি। ঢাকায়, কুমিল্লা, চট্টগ্রাম সহ সারা দেশে আমার ভাইবোনকে কেন রক্তাক্ত করা জবাব চাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। তাহলে বাঁধা কেন? রক্ত কেন?

 

এর আগে, দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগ। ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউনও দেন নেতাকর্মীরা। এদিকে বেশকিছু হলে তালা দিয়ে আন্দোলনে আসতে শিক্ষার্থীদের বাধা দেয়া অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে তালা ভেঙে আন্দোলনে নামে আন্দোলনকারীরা।

 

এদিকে শিক্ষার্থীদের হলে হলে বসে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করছিল ছাত্রলীগ। তারা দুপুর থেকে বাইক শোডাউন নিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতে থাকেন। তবে শিক্ষার্থীরা বের হলে তাদের ক্যাম্পসে শোডাউন দিতে দেখা যায় নি।

 

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। কোন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেটা চেষ্টা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।