Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আনোয়ার-মামুনুর’র নেতৃত্বে ইবি শিক্ষক সমিতি

admin • 19 Dec 2023, 10:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আনোয়ার-মামুনুর’র নেতৃত্বে ইবি শিক্ষক সমিতি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সভাপতি ও অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯’শে ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ইবি শিক্ষক সমিতির নির্বাচন ও নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন রাত সাড়ে ১০ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ ১২১ ভোট পেয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সভাপতি এবং ১২১ ভোট পেয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

১২৩ ভোট পেয়ে সহ-সভাপতি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ১১২ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ১১৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ সিএসই বিভাগের অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ।

এছাড়াও, সিএসই বিভাগের অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া (১২৬), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান (১১৫), গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান (১২৬), ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে.এম. শরফুদ্দিন (১২৫), আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার (১১৪), আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল (১২৭), অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১১১), গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান (১১২), আল ফিকহ বিভাগের অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন (১২২), মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ মাজেদুল হক (১২০) ভোট পেয়ে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ উজ্জীবিত করে, প্রগতিশীলতার চর্চা করে এবং শাপলা ফোরামের প্রতিনিধি হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা ও অগ্রগতির জন্য কন্ট্রিবিউট করা, সার্বিকভাবে একাডেমিক পরিবেশ ভালো রাখা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে আমাদের শিক্ষক এবং ছাত্রদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।

অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রগতির জয় হয়ে,শাপলা ফোরামের ই জয় হয়েছে। আমরা পৃথকভাবে নির্বাচন করার পরেও সেই একত্রে নির্বাচন করার অনুভূতিটাই অনুভূত হয়েছে। শিক্ষক সমাজের উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নিয়ে আমরা কাজ করব। সবার মতামত নিয়ে কীভাবে বিশ্ববিদ্যালয় কে আরো সুন্দর করা যায় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নির্বাচনে ৪০৮ জন ভোটারের মধ্যে ২৮২ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ৬টি ভোট বাতিল গণণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।