Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আট দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

admin • 18 Dec 2024, 08:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আট দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

 

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার মুজিবর রহমান মজুমদার বলেন, 'আমরা ৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছি অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুয়ায়ী। আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর এই ৮ দিন ছুটি থাকবে। এসময় অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।'

 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে কিনা এ ব্যাপারে আজকে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট কমিটির আহবায়ক মো. জিয়া উদ্দিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।