Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আইনজীবী হত্যার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

admin • 27 Nov 2024, 09:11 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আইনজীবী হত্যার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি রংপুরের মর্ডান মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।