Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

অসহায় মানুষের সেবক,প্রতিমন্ত্রী পলক

admin • 18 Aug 2022, 04:22 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অসহায় মানুষের সেবক,প্রতিমন্ত্রী পলক
নাটোরের সিংড়ার উপজেলার দমদমা ওয়ার্ড আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মি রজব আলী। পেশায় তিনি রিক্সাচালক, এখন অসুস্থতার জন্য রিকশাও চালাতে পারেন না তিনি । রজব আলীর স্ত্রী কোন রকম ভাঙ্গা ঘরে রোদ বৃষ্টিতে ভিজে দোকানদারি করেন।   বুধবার (১৭ আগষ্ট) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহম্মেদ পলকের কাছে দোকান মেরামত করা জন্য ঢেউটিনের আবদার করেন রজব আলীর স্ত্রী। প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে সিংড়া মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিকে নির্দেশ দেন। তার নির্দেশামতে বৃহস্পতিবার সকালে রজব আলীর স্ত্রীকে দোকান মেরামতের জন্য ঢেউটিন কিনে দেন তিনি।   রজব আলী স্ত্রী, আবেগে আন্দোলিত হয়ে বলেন " টিন পেয়ে খুবই খুশি। আমরা রৌদ- বৃষ্টিতে অনেক কষ্টে দোকানদারি করছিলাম, এখন ঘর তুলে একটু শান্তিতে দোকানদারি করতে পারবো। আল্লাহ পলক মন্ত্রীকে এর প্রতিদান দিন।   এ বিষয়ে, সিংড়া মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিক বলেন, দীর্ঘদিন যাবৎ রজব আলি অসুস্থ থাকায়, ভাঙ্গা দোকানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন রজব আলী র স্ত্রী দোকান মেরামত করা জন্য মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, ঢেউটিন আববদার করেন তিনি । তাৎক্ষনিক ভাবে প্রতিমন্ত্রী আমাকে ঢেউটিন কিনে দেওয়া নিদের্শ প্রদান করেন। রজব আলীর স্ত্রীকে ঢেউটিন কিনে দেওয়া হয়েছে। মিরর/এম রহমান
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।