Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

অনির্দিষ্টকালের কর্মবিরতি চলাকালে যে ৭টি কর্মসূচি পালন করবে ইবি শিক্ষক সমিতি

admin • 01 Jul 2024, 12:17 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অনির্দিষ্টকালের কর্মবিরতি চলাকালে যে ৭টি কর্মসূচি পালন করবে ইবি শিক্ষক সমিতি

সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা ‘প্রত্যয়' স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার’সহ বেশকিছু দাবিদাওয়া নিয়ে পহেলা জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে। এর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি এই কর্মবিরতির সময়ে বেশকিছু কর্মসূচি পালন করবেন বলে জানা যায়।

রবিবার (৩০ জুন) ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে৷

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক সর্বজনীন পেনশন 'প্রত্যয়' স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা পোষণ করে আগামীকাল থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। ফলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

এতে আরও বলা হয়, সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ০১ জুলাই, ২০২৪ তারিখ থেকে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে নিমোক্ত কর্মসূচি গ্রহন করেছে:

১। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাশসমূহ বন্ধ থাকবে।

২। অনলাইন ক্লাস, ইভনিং ক্লাস, আই, আই, ই. আর-এর ক্লাসসহ সকল প্রকার ক্লাস বন্ধ থাকবে।

৩। সেমিস্টার ফাইনাল, অভ্যন্তরিন মূল্যায়ন, ভর্তি-পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষাসহ সকল প্রকার পরীক্ষা বর্জন করা হবে।

৪। ডিনের অফিস, প্রভোস্টের অফিস, বিভাগীয় সভাপতির অফিস, ডিরেক্টরের অফিস, সেমিনার লাইব্রেরী ও ল্যাবসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।

৫। একাডেমিক কমিটি ও প্লানিং কমিটির সভা, পরীক্ষা কমিটির সভা, সিলেকশন বোর্ডের সভাসহ শিক্ষক-সংশ্লিষ্ট সকল প্রকার সভা বন্ধ থাকবে।

৬। শিক্ষকগন কোন সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপ আয়োজন অথবা অংশগ্রহন করা থেকে বিরত থাকবেন।

এছাড়াও সর্বশেষ অর্থাৎ সপ্তম কর্মসূচি হিসেবে সর্বাত্মক আন্দোলন চলাকালে অনুষদ ভবনের নিচে প্রতিদিন বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত ০১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত হবে যেখানে সকল শিক্ষকগন উপস্থিত থাকবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।