Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

admin • 21 Jun 2026, 08:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত ব্যারিস্টার মো. আব্দুস সালামকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন।

 

তিনি লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট ল সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।