Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
এক্সক্লসিভ শোক দিবস

সংখ্যালঘু প্রসঙ্গে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে : ফখরুল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সংখ্যালঘু প্রসঙ্গে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে : ফখরুল

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে তিনি এ কথা বলেন।

 

ফখরুল বলেন, সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্ট হাসিনা ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে। তাই যেকোনো ধরণের হঠকারিতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলবাদী দেশ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। আর তাতে সহায়তা করছে প্রতিবেশী দেশের মিডিয়া।

বিএনপির এই নেতা বলেন, সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের আর্জন কেড়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে, তখনই এদেশে বিজয় এসেছে। বাংলাদেশের ছাত্ররাই বারবার দেশে পরিবর্তন এনে দিয়েছে। তারা এক দানবের সঙ্গে খালি হাতে লড়েছে।

বাংলাদেশের অর্জিত বিজয় কেউ যেন কেড়ে নিতে না পারে সেদিকে ছাত্রদের সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।